মাসিক ৫ হাজার টাকা বৃত্তি পাবে ঢাবির ১৫০ শিক্ষার্থী

১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ছবি

আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫০ জন নিয়মিত শিক্ষার্থীকে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট’ বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ১ বছরের জন্য মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৃত্তির জন্য ২০২৩-২০২৪ সেশনে ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর ও সীলসহ আগামী ৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রারের অফিসের ২০৭ (খ) নং কক্ষে জমা দিতে হবে।

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন দৃষ্টিশক্তিহীন মৌমি
  • ৩১ অক্টোবর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, দেখে নিন একনজরে
  • ৩১ অক্টোবর ২০২৬
নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিতের …
  • ৩১ অক্টোবর ২০২৬
‘আওয়ামী লীগ যা করেছিল সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে, শুধু …
  • ৩১ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে শক্তি সঞ্চার করেছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত হান…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ
  • ৩১ অক্টোবর ২০২৬