ঢাবিতে ছাত্র রাজনীতি কীভাবে চলবে, পরামর্শ দিতে বিশেষ কমিটি

১৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কমিটিতে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড.এন. তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

এই কমিটি প্রয়োজনে আরও ৩ জন সদস্যকে কো-অপট করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারা যে সুপারিশ-পরামর্শ দেবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যালোচনা করে পরবর্তীদে রাজনীতি কীভাবে চলবে সেটি নির্ধারণ করা হবে।

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬