ঢাবির সিন্ডিকেট নিয়ে শিবির সভাপতি সাদিকের হুঁশিয়ারি

১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আবু সাদিক কায়েম

আবু সাদিক কায়েম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট আওয়ামী লীগের শাসনামলে গঠন করা। এটিকে দ্রুত ভেঙে পুনরায় ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম। অন্যথায় রাজপথে এর ফয়সালা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, আওয়ামী মদদপুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি! শহীদদের রক্তের ওপর কীভাবে নিজাম ভূঁইয়ারা সিন্ডিকেট সভা করতে পারেন? আমাদের চব্বিশের বিপ্লবের প্রতি একপ্রকার কৌতুকের নামান্তর!

সিন্ডিকেট ভাঙার ব্যাপারে প্রশাসন কার্যকর ভূমিকা রাখেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনের মিটিংয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি তুলেছি। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৬৩ দফা সংস্কার প্রস্তাবনায়ও ছাত্রশিবির আওয়ামী চাটুকারদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা উল্লেখ করেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (শিক্ষা ও প্রশাসন) এবং প্রক্টর মহোদয় এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি!

দাবি মেনে না নেওয়া হলে রাজপথে তার সমাধান হবে উল্লেখ করে ঢাবি শিবির সভাপতি বলেন, আমরা চাই চব্বিশের শহীদদের আকাঙ্ক্ষা লালন করতে সক্ষম এমন সিন্ডিকেট। তোষামোদি ও দালালবৃত্তির সংস্কৃতি ভেঙে দিয়ে প্রকৃত অর্থেই কাজ করতে সক্ষম, এমন সিন্ডিকেট দ্রুততম সময়ের মধ্যে গঠন করতে হবে। অন্যথায় রাজপথে ফায়সালা করতে বাধ্য হব।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9