জবি শিক্ষার্থীদের ৪ ঘণ্টা পর সচিবালয় ত্যাগ, আশ্বাসে আন্দোলন স্থগিত

১১ নভেম্বর ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের ১২ সদস্যের এবং শিক্ষকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপ-উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আশ্বাস পাওয়ার পর চার ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

আন্দোলনের সংগঠক একেএম রাকিব বৈঠক শেষে বলেন, “আমরা তিন কার্যদিবসের আলটিমেটাম দিয়েছিলাম, তবে আগামীকাল (মঙ্গলবার) ১২টায় মিটিং রয়েছে। আমাদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি রূপরেখা দেওয়া হবে।”

শিক্ষকদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমদ জানান, “আগামীকালের বৈঠকে শিক্ষা উপ-উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, সেনাবাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। ইউজিসির পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রথম বিবেচনায় রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প নিয়ে একটি সভার আয়োজন করেছে। সেখানে উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামসহ শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম উপস্থিত থাকবেন।

‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9