ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহি-মোতাহার

১১ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মহিউদ্দিন মুজাহিদ (মাহি) ও মোতাহার হোসেন

মহিউদ্দিন মুজাহিদ (মাহি) ও মোতাহার হোসেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ১০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বাসসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ (মাহি) এবং সাধারণ সম্পাদক হিসেবে জনকণ্ঠের ঢাবি প্রতিবেদক মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। 

আজ সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম এই নতুন কমিটি ঘোষণা করেন। আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটির ঘোষণা করা হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক সভাপতি মাহবুব রনি।

১০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি নিউ ন্যাশন-এর মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং কালবেলার জাফর আলী, (তারা উভয়ে সমান ভোট পাওয়ায় ৬ মাস করে দায়িত্বে থাকবেন), অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের শোয়াইব আহমেদ, কার্যনির্বাহী সদস্য কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব।

প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত ৩ নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুণ্ন করেছিলো। সেখানে সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে কিন্তু তা যেন আমাদের লেখনিতে ফুটে না উঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে। এসময় ডুজা সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি কার্যনির্বাহী কমিটিতে  নির্বাচিতদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

ডুজা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে। 

ট্যাগ: ঢাবি
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9