জাবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ১১ বাস আটক

০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে  ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা

নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে  ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে টিউশন শেষে সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩০৭৪) হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানান ওই শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে রাতে ঠিকানা পরিবহনের ১১টি  আটক করেন তার সহপাঠীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

আরও পড়ুন: ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে জাবি উত্তাল, প্রশাসনিক ভবন অবরোধ

অভিযোগপত্রে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি আনুমানিক রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের এক বাসে ওঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে ‘আমি ইচ্ছাকৃত এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, ‘ইতোমধ্যে অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9