ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে জাবি উত্তাল, প্রশাসনিক ভবন অবরোধ

৩১ অক্টোবর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) © সংগৃহীত

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে জাকসু চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় এই অবরোধ শুরু হয়। বিকেল সোয়া ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষার্থীদের জন্য একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) পুনরায় চালুর দাবি জানাচ্ছেন। তারা ইতোমধ্যেই পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি করছে।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, আমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করে জাকসু চালু করতে বহুবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। একই দাবিতে আমরা পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর জমা দিয়েছি। কিন্তু প্রশাসন দাবি বাস্তবায়নে নানা গড়িমসি করছে। আমরা বলে দিতে চাই আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9