জাবির প্রক্টোরিয়াল বডিতে নতুন চার মুখ 

০২ অক্টোবর ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন চারজন শিক্ষককে যুক্ত করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, প্রক্টরিয়াল বডিতে চারজন শিক্ষককে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ করা হল। তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর কবির, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

ট্যাগ: জাবি
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9