ছাত্রীদের হল নির্মাণে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা চাইলেন ঢাবি ভিসি

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ © জনসংযোগ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মি. স্টিভেন এফ. ইবেলি’র নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দূতাবাসের কর্মকর্তা মি. স্কট হার্টম্যান, রায়হানা সুলতানা এবং জোনাথা গোমেজ।

আজ বুধবার সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন একটি হল নির্মাণের জন্য মার্কিন প্রতিনিধি দলের কাছে আর্থিক সহায়তা ও সহযোগিতা চান। প্রতিনিধি দলের সদস্যরা উপাচার্যকে বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার প্রতিষ্ঠা ও ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। 

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও উন্নত কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম, ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম এবং নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রাম আরও গতিশীল করার বিষয়ে তারা আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং আমেরিকান সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তথ্য-উপাত্ত আদান-প্রদান কার্যক্রম চালুর ওপর তারা গুরুত্বারোপ করেন। 

ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9