জাবিতে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এক শিক্ষার্থী গ্রেফতার

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

গনপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুতে হওয়া মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মাহমুদুল হক রায়হান। এজাহারভুক্ত ৩ নম্বর আসামী তিনি।

রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। 

তিনি বলেন, আমরা এক অভিযানে মামলার ৩ নম্বর আসামী রায়হানকে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকা থেকে গ্রেফতার করেছি। নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। এর আগে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এর আগে ২০ সেপ্টেম্বর সকালে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি আশুলিয়া থানায় দায়ের করে।

ট্যাগ: জাবি
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬
কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন, ‘আবাসিক মডেলেই’ সমস্য…
  • ১৩ অক্টোবর ২০২৬