বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি শ্যালক

১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী মোশাররফ হোসেনের বিরুদ্ধে। তিনি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলামের শ্যালক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পরিবারের অভিযোগ, গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে ওয়ারিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়ির ছাদে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন মোশাররফ।

শিশুটির দাদির অভিযোগ, ঘটনার বিষয়ে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামকে জানানো হলেও তাঁরা কোনো প্রতিকার পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির বাবা প্রবাসে থাকেন। তার মা অন্যত্র সংসার গড়েছেন। শিশুটি দাদির সঙ্গে ওয়ারিয়া গ্রামে বসবাস করে আসছিল।

এদিকে, ঘটনার বিষয়ে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী বলেন, আমিও বিষয়টি শুনেছি। পরে চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে দেখা হলে বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে চেয়েছিলাম। তবে তিনি এ বিষয়ে কিছু না বলেই চলে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমিও বিষয়টি শুনেছি। আমার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেগুলো পরীক্ষা করলে প্রকৃত ঘটনা জানা যাবে। আমার শ্যালক অপরাধী হলে তার শাস্তি হোক, আমিও তা চাই। তবে আমার ধারণা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এ নিয়ে গুজব ছড়াচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোশাররফ হোসেনের বক্তব্য জানা যায়নি।

রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন …
  • ০৪ নভেম্বর ২০২৬
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষ ১০০-তে গাজীপুর…
  • ০৪ নভেম্বর ২০২৬
এক সপ্তাহ ধরে পরিকল্পনা শেষে ভাঙারি ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছি…
  • ০৪ নভেম্বর ২০২৬
পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম
  • ০৪ নভেম্বর ২০২৬
২০২৭ সালে ছুটির তালিকা দেখুন এখানে
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950