জাবি ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বহিষ্কারাদেশ তালিকা সংশোধন

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
জাবি ছাত্রলীগনেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বহিষ্কারাদেশ তালিকা সংশোধন

জাবি ছাত্রলীগনেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় বহিষ্কারাদেশ তালিকা সংশোধন © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা ও বহিষ্কারাদেশের তালিকায় সংশোধনী আনা হয়েছে। সাময়িক বহিষ্কারাদেশের তালিকায় ভুলবশত ইতিহাস বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুবায়েরের নাম যুক্ত করা হয়। পরে সংশোধনীতে তার নাম প্রত্যাহার করে ফার্মেসি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাবিতে খুন হওয়ার পর উঠে আসছে শামীমের অত্যাচার-নিপীড়নের নানা তথ্য

এতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার বিষয়টি আজকের প্রশাসনিক সভায় আলোচিত হয়। এ সময় প্রক্টরিয়াল টিম কর্তৃক উপস্থাপিত সংশোধিত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত আট শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ তালিকায় সংশোধন করা হয়। পূর্বের প্রশাসনিক সভায় প্রক্টরিয়াল টিম কর্তৃক উপস্থাপিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লিখিত অভিযুক্তদের তালিকায় বর্ণিত ৪ নম্বর অভিযুক্ত ইতিহাস বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদের নাম ভুল হওয়ায় সেটি প্রত্যাহার করা হয় এবং প্রক্টরিয়াল টিম কর্তৃক উপস্থাপিত সংশোধিত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক সভায় বিধিমোতাবেক ফার্মেসি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন: জাবিতে পিটিয়ে হত্যা: ধামরাইয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

এর আগে এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে আট শিক্ষার্থী ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন। একই দিন রাতে এই আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9