ফুল দিয়ে শুভেচ্ছা না জানাতে অনুরােধ শাবিপ্রবি উপাচার্যের

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে বরণ না করার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর। শনিবার (২১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এসময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎকালে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ফুল, ফুলের তোড়া এবং এ জাতীয় কোনো কিছু না নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। 

আরও পড়ুন: ঢাবিতে ছাত্ররাজনীতি বন্ধ করা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত নয়: শিবির সভাপতি

উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ১১ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী গত ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বুধবার এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করেন। 

তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9