গণপিটুনিতে জড়িত থাকার অভিযোগে জাবির এক সমন্বয়ককে অব্যাহতি

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়ক আহসান লাবিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় (গণপিটুনি) অংশগ্রহণের অভিযোগ থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘটনার তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত আহসান লাবিবকে অব্যাহতির এই সিদ্ধান্ত বহাল থাকবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

জাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩৯ ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় আহসান লাবিবের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতের ওই গণপিটুনির ভিডিওতে তাকে দেখা গেছে। গণপিটুনির পর রাতে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম মোল্লা।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকসংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন শামীম মোল্লা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম উপস্থিত হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানেও উত্তেজিত শিক্ষার্থীরা তাকে আরেক দফায় গণপিটুনি দেয়৷ একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত হন। পরে আশুলিয়া থানা পুলিশের একটি দল এসে শামীম মোল্লাকে আটক দেখিয়ে থানায় নিয়ে যায়। 

ট্যাগ: জাবি
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9