যেতে হবে না ঢাবিতে, ৭ কলেজের সার্টিফিকেট মিলবে অনলাইন আবেদনে

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নম্বরপত্র তুলতে ভোগান্তির অবসান হচ্ছে। এখন থেকে অনলাইন আবেদনের মাধ্যমেই এসব কাগজপত্র তুলতে পারবেন তারা। এতে তাদের সশরীরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।

জানা গেছে, সম্প্রতি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে কলেজগুলোর অধ্যক্ষদের এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী এতে সই করেছেন।

আগে সার্টিফিকেট ও নম্বরপত্রের পাওয়ার আবেদন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যেতে হতো সাত কলেজ শিক্ষার্থীদের। দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে এসব কাগজ পেতেন তারা। অনলাইন আবেদনের সুযোগ তৈরি হওয়ায় আর ভোগান্তি পোহাতে হবে না তাদের।

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে ‘মানসিক ভারসাম্যহীন’ তরুণকে পিটিয়ে হত্যা

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সেবার মান উন্নয়নের জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সার্টিফিকেট ও নম্বরপত্রের আবেদন করার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

আরও বলা হয়েছে, এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কলেজের জন্য নির্দেশাবলি নামে দিক-নির্দেশনা মেইলে পাঠানো হয়েছে। বিষয়টি অতি জরুরি উল্লেখ করে সব বিভাগে গুরুত্ব সহকারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি হলেন মোজাম্মেল হো…
  • ০২ আগস্ট ২০২৬
পুলিশের গাড়িতে উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, সতর্কত…
  • ০২ আগস্ট ২০২৬
হামের জেনেটিক পরিবর্তন হয়নি, ভ্যাকসিনের কার্যকর প্রভাব মিলে…
  • ০২ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক
  • ০২ আগস্ট ২০২৬