পূর্বানুমতি ছাড়া ঢাবি উপাচার্যসহ শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM

© ফাইল ছবি

পূর্বানুমতি ছাড়া কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাবি উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এ নির্দেশনা জানানো হয়।

বিবৃতিতে পূর্বানুমতি ছাড়াই আমন্ত্রণপত্র বা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অতিথি হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সংগঠন বা অনুষ্ঠান আয়োজকদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/প্রক্টরের অনুমতি নেয়ার জন্য আয়োজকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

ট্যাগ: ঢাবি
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬
আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬