নতুন দুই প্রো-ভিসি ও ট্রেজারার পেল জাবি

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
তিন অধ্যাপক

তিন অধ্যাপক © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন দুই প্রো-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।১৮ সেপ্টেম্বর (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। 

নিয়োগপ্রাপ্তরা হলেন, প্রো-উপাচার্য (প্রশাসন) পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান এবং ট্রেজারার পদে গণিত বিভাগের অধ্যাপক ও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রব।

প্রজ্ঞাপনসমূহে বলা হয়, তাদের এ নিয়োগ চার বছরের জন্য হলেও রাষ্ট্রপতি বা আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তাদের বেতন হবে বর্তমান বেতনের সমান।  বিশ্ববিদ্যালয়ের আইন-বিধি ছাড়াও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। এছাড়াও ক্যাম্পাসে অবস্থান করতে হবে তাদের।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পলায়নের পর পদত্যাগ করতে থাকেন বিভিন্ন পদে তার আমলে নিয়োগ পাওয়া ব্যক্তিরা। এর ধারাবাহিকতায় ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ১৩ আগস্ট প্রো-উপাচার্য (শিক্ষা)  এবং ১৯ আগস্ট প্রো-উপাচার্য প্রশাসন ও ট্রেজারার পদত্যাগ করেন।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬