ছাত্র রাজনীতি বন্ধসহ প্রশাসনের কাছে একগুচ্ছ দাবি শিক্ষার্থীদের

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ঢাবির আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

ঢাবির আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাবির আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করাসহ সামগ্রিক বিষয়ে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। এসময় প্রশাসনের কাছে একগুচ্ছ দাবিও জানান শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, লাইব্রেরি ব্যবস্থাপনার উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করা, ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহে যানবাহন নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা গতিশীল করা, হলের আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণ করা, খাবারের মান বৃদ্ধি, উচ্চগতির ইন্টারনেট ও ফ্রি ওয়াইফাই সংযোগসহ হল ও ক্যাম্পাসের সার্বিক বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে ইতোমধ্যেই কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্ম-পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা কামনা করেন।

আরও পড়ুন: ড. মাকসুদ কামালের জন্য 'ধিক্ সমাবেশ' শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হল প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সকল আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9