ঢাবিতে দ্রুত নির্বাচন চান অধিকাংশ শিক্ষার্থী

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক দলীয় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু ভিত্তিক রাজনীতি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক দলীয় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু ভিত্তিক রাজনীতি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক দলীয় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু ভিত্তিক রাজনীতি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি পুনরায় উত্থাপন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কোনো দলীয় রাজনীতি থাকবে না। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চাই না। আমরা ক্যাম্পাসভিত্তিক দলীয় রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতি রাজনীতি চাই।' 

বিজয় ৭১ হলের শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, 'আমরা শহিদদের কথা দিয়েছিলাম ক্যাম্পাসে দলীয় ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করবো। এখানে আর দাসপ্রথা আসতে দিব না। ঢাবির সবাই চায় ডাকসু নির্বাচন। আর ডাকসুর নির্বাচন যেন নিয়মিত না হয় সেজন্য দলীয় রাজনীতি কাজ করে।'

তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে দেখেছি ক্যাম্পাসে ৯৫ ভাগ শিক্ষার্থী দলীয় রাজনীতি চায় না। এর থেকে বোঝা যায় তারা যদি ক্যাম্পাসে রাজনীতি চালু থাকে তাহলে বল প্রয়োগের মাধ্যমেই চালু থাকবে। আমরা রাজনীতির বিরুদ্ধে না। যারা করতে চায় ক্যাম্পাসের বাইরে কার্যালয়ে গিয়ে করবে।

অমর একুশে হলের শিক্ষার্থী হৃদয় আহম্মেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নয় দফা দাবির মধ্যে ৮ দফায় ছিল ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে।  কিন্তু বর্তমানে অনেক দল লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চায়। আমরা তাদের এই দাবি বাস্তবায়ন করতে দিবো না। আমরা  শিক্ষকদের রাজনীতিও নিষিদ্ধ চাই। শিক্ষক রাজনীতির জন্য শিক্ষক শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হন।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ২ দফা দাবি আদায়ে ১৫ সেপ্টেম্বর ভিসি চত্বরে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো। আমাদের দাবি ২ টি। ১. ক্যাম্পাসে দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করা, ২. অনতিবিলম্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডকসু) নির্বাচন করা। 

ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence