রাবি শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধনের নির্দেশ হল প্রশাসনের

১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা, কর্মচারীদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে 'তুমি' সম্বোধনের পরিবর্তে 'আপনি' বলতে নির্দেশ দিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন তিনি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা, সহায়ক ও সাধারণ কর্মচারীদেরকে শিক্ষার্থীদের সাথে 'তুমি' সম্বোধনের পরিবর্তে 'আপনি' সম্বোধন করে কথা বলতে আহ্বান জানানো হলো। মনে রাখতে হবে যে, বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সকল ধরনের বৈষম্যের অপনোদন করে স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জন করেছে।

সুতরাং সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।'

আরও পড়ুন: রাবিতে চার শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন একই প্রক্সিদাতা

এ বিষয়ে জানতে চাইলে ড. জামিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা থেকে আমাদের পরামর্শ দিয়েছিলেন। ফলে আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। এর মাধ্যমে শিক্ষার্থী ও কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আমরা যদি শিক্ষার্থীদের ভালো ব্যবহার উপহার দিতে পারি তারাও তাই করবে। আশা করি, শুধু বঙ্গবন্ধু হল নয় আরো যে হলগুলো আছে সেখানেও এই কালচার শুরু হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই কালচার ছড়িয়ে পড়ুক। 

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে শুরু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now