সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিছা পারভীনকে

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ PM
ড. আনিছা পারভীন

ড. আনিছা পারভীন © টিডিসি সম্পাদিত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদ থেকে ড. আনিছা পারভীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে তার মূল পদ অধ্যাপক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৭ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনের শর্তানুযায়ী নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫) এর ১৩(১) ধারা অনুযায়ী ট্রেজারার হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. আনিছা পারভীনকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক তার মূল পদ অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি প্রদান করা হলো।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬