ঢাবিতে সকল রাজনীতি বন্ধে উপাচার্যকে স্মারকলিপি, ২ দাবি শিক্ষার্থীদের

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র-শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাবি শিক্ষার্থীদের একাংশ। আজ রোববার (৮ সেপ্টেম্বর) ‘ঢাবির সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে উপাচার্য কার্যালয়ে গিয়ে ঢাবিতে সকল ধরনের রাজনীতি বন্ধে স্মারকলিপি দেওয়া হয়। এসময় উপাচার্য শিক্ষার্থীদের সাথে কথা বলেন। 

স্মারকলিপিতে লিখিত বক্তব্য বলা হয়, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা গনঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে একটি রক্তচোষা, ফ্যাসিস্ট, সৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। জাতির এই ক্রান্তিলগ্নে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাকে অভিভাবক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই দেশে একটি সরকার সৈরাচারী হয়ে উঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অন্যতম, যেখানে বার-বার এই সিস্টেমের পূঁজি করা হয় সাধারণ শিক্ষার্থীদেরকে। 

ছাত্রলীগের নির্যাতনের কথা উল্লেখ করে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পনেরো বছরে বিভিন্ন ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রলীগ যে সিস্টেম চালু করে রেখেছিল তা থেকে পরিত্রাণ পেতে সাধারণ শিক্ষার্থীরা মরিয়া হয়ে আছে। এমনকি দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি পরিপক্ব করার তাগিদে তাঁরা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। হল গুলোতে গেস্টরুম, গনরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক প্রহসন চালানো হয় শুধু তাদের ফ্যাসিবাদি স্বার্থ হাসিল করার জন্য। 

ডাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি উল্লেখ করে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিরাজনীতিকরনের পক্ষে নয়; বরং গনতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক নির্বাচন করার পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ চাই উল্লেখ করে বলা হয়, ইতোমধ্যে, আন্দোলনের সময় বিভিন্ন হল থেকে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। স্মারকলিপিগুলো এই স্মারকলিপির সাথে সংযুক্ত করা হলো । আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ চাই। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার মুক্তির ৯ দফা দাবির অন্যতম প্রধান দাবি ছিলো "বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা।" 

২ দফা দাবি উল্লেখ করে বলা হয়, উক্ত দাবির সাথে সংহতি রেখে অবিলম্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধকরণের লক্ষ্যে গৃহীত দুইটি (২) দফা হলো- ১. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ২. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) দিতে হবে। 

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence