ঢাবির শিক্ষা কার্যক্রম চালু করতে তৈরি হচ্ছে রোডম্যাপ

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের মতবিনিময়

স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের মতবিনিময় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে হল পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ধারাবাহিক মতবিনিময় সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শেষ দিনে স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনার মাধ্যমে ঢাবির শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে রোডম্যাপ তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

হল পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সব শিক্ষক ও শিক্ষার্থী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু করার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। এলক্ষ্যে একটি রোডম্যাপ প্রণয়নের জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা ও মতবিনিময় অব্যাহত রয়েছে। শিক্ষক, শিক্ষার্থীসহ সব অংশীজনের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। শিক্ষা কার্যক্রম দ্রুত চালু এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

হল পর্যায়ে মতবিনিময় করার জন্য শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীরা উপাচার্যকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ৩১ আগস্ট থেকে ধারাবাহিকভাবে হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে…
  • ৩০ জুন ২০২৬
ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’
  • ৩০ জুন ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে বেড়েছে ছাত্রী, কমেছে ছাত্র
  • ৩০ জুন ২০২৬
মাত্র ১২০ টাকা ও বিনা সুপারিশে পুলিশে চাকরি পেলেন রাউজানের …
  • ৩০ জুন ২০২৬
নাটকীয় জয়ের পর যা বললেন আশরাফ হাকিমি
  • ৩০ জুন ২০২৬