রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বলা হলো

০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এই ঘোষণার পর এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। দেশটির ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রোনালদোকে যথাযথ সম্মাননা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আল-নাসরের এই তারকা। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে তার দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। 

এর আগে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। অন্যদিকে রোনালদোর এই সিদ্ধান্তের প্রায় এক মাস আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানায়, ‘জাতীয় দল থেকে চূড়ান্তভাবে অবসরের ঘোষণা দেওয়ায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের চিরন্তন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গভীর কৃতজ্ঞতা ও অপরিসীম শ্রদ্ধার সঙ্গে পর্তুগিজ ফুটবল ফেডারেশন প্রকাশ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধন্যবাদ জানাচ্ছে। অসাধারণ এক ক্যারিয়ারের মাধ্যমে তিনি যেভাবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।’

রোনালদোর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করে ফেডারেশন জানায়, ‘আমাদের অধিনায়ক শুধু একজন অসাধারণ ক্রীড়াবিদই ছিলেন না, তিনি ছিলেন অনুপ্রেরণাদায়ী নেতা, নিষ্ঠার অনন্য উদাহরণ এবং জাতীয় দলের চেতনার নিখুঁত প্রতীক। ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ ও ১৪৬টি গোলের কিংবদন্তিতুল্য ক্যারিয়ারে তিনি দেশকে নিজের কাঁধে তুলে নিয়েছেন, একের পর এক রেকর্ড গড়েছেন এবং দলকে এমন কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, যা চিরকাল পর্তুগিজ ফুটবলের ইতিহাসে অমলিন হয়ে থাকবে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘মাঠে তার শরীর থেকে ঝরে পড়া প্রতিটি ঘামের বিন্দু, প্রতিটি গুরুত্বপূর্ণ গোল এবং গর্বের সঙ্গে পরা প্রতিটি অধিনায়কের আর্মব্যান্ড আমাদের জার্সির প্রতি তার নিখাদ ভালোবাসার প্রতিফলন।’

রোনালদোর অবদান যে শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটিও তুলে ধরেছে ফেডারেশন। তাদের ভাষায়, ‘তার নিষ্ঠা ও উত্তরাধিকার মাঠের সীমানা ছাড়িয়ে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের নাম বিশ্বজুড়ে উজ্জ্বল করেছেন এবং তার পদাঙ্ক অনুসরণ করার স্বপ্ন দেখা নতুন প্রজন্মের অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছেন। আমাদের অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা খেলোয়াড়!’

রোনালদোর বিদায়কে যথাযথ সম্মান জানানোর বিষয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, ‘এই কারণেই পর্তুগিজ ফুটবল ফেডারেশন যথাযথ সম্মাননা ছাড়া তার বিদায়কে মেনে নিতে রাজি নয়। রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা একটি বিশেষ আয়োজন করতে চাই। এই আয়োজনের পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়নে অংশ নেওয়ার পাশাপাশি সক্রিয়ভাবে সহযোগিতা করাও আমাদের দৃঢ় ইচ্ছা। যেখানে সমর্থক ও পুরো দেশ আবারও একসঙ্গে সেই খেলোয়াড়কে করতালি দিয়ে সম্মান জানাতে ও উদ্‌যাপন করতে পারবে, আমাদের এত কিছু দিয়েছেন তিনি।’

সবশেষে রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক। এই জায়গা সবসময়ই তোমার ঘর হয়ে থাকবে। এবার চলো, ১ হাজার গোলের লক্ষ্যের দিকে এগিয়ে যাই।’

আন্তর্জাতিক ফুটবলে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় নিচ্ছেন রোনালদো। তবে ফুটবল ক্যারিয়ারের ইতি এখনই টানছেন না তিনি। সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করাই এখন তার সামনে অন্যতম বড় লক্ষ্য।

রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950