ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ ঢাবির নতুন উপ-উপাচার্য সায়েমা হকের

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
ঢাবির নতুন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা

ঢাবির নতুন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ার পর ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর তিনি এ অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যার্তদের প্রতি সহানুভূতি প্রকাশের লক্ষ্যে নবনিযুক্ত উপ-উপাচার্যকে (প্রশাসন) ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ লাভের পর সোমবারই অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন। এর আগে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চার শর্তে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করা হলো।

আরো পড়ুন: ঢাবির নতুন উপ-উপাচার্য হলেন ড. সায়েমা হক, প্রজ্ঞাপন জারি

শর্তের মধ্যে রয়েছে- উপ-উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর (ভিসি) কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রতিদিন কতটি চুল পড়া স্বাভাবিক, অতিরিক্ত ঝরলে কী করবেন?
  • ২৫ জুলাই ২০২৬
কালীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল রাজমিস্ত্রির
  • ২৫ জুলাই ২০২৬
পশ্চিম তীরে গুলিতে একই পরিবারের ৪ ফিলিস্তিনিসহ ২ ইসরায়েলি ন…
  • ২৫ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  • ২৫ জুলাই ২০২৬
ব্যর্থতার দুই মাস পর স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান সফলভাবে…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ৫ নাম, ৪ জনই বিএনপির স্থায়ী কমিটির…
  • ২৫ জুলাই ২০২৬