জাবিতে ছাত্র আন্দোলনে নিহত-আহতদের তথ্য সংগ্রহে ওয়েব পোর্টাল

০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' (redjuly.live)।

রোববার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পোর্টালের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন জাবির অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক মাফরুহি সাত্তার, অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শামসুল আলম সেলিম ও অধ্যাপক মোহাম্মাদ সালেহ।

আয়োজকরা জানান, ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে এ সাইটে কয়েকটা লেয়ারে তথ্যগুলো সংগ্রহ করা হবে ৷ ভেরিফিকেশন ও প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সারাদেশ থেকে আসা তথ্যগুলো যাচাই করা হবে ৷ পরবর্তীতে গবেষণা ও আহতদের সহায়তা করার জন্য এ তথ্য ব্যবহার করা হবে৷

সমাপনী বক্তব্যে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, এ ওয়েব পোর্টালের আইডিয়া ছাত্রদের মাঝ থেকে এসছে। আমিও বলেছিলাম, ডকুমেন্টেশন জরুরি। আমরা প্রত্যেকটা ঘটনা থেকে কেইস স্টাডি রেখেছি, এ গুম, হত্যা-খুন সেগুলোর পেছনের গল্প তুলে ধরার চেষ্টা করবো।

ট্যাগ: জাবি
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9