ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ PM
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী তিন ছাত্র সংগঠন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের ব্যানারে আয়োজিত মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিলে নেতা-কর্মীরা ‘জিন্নার ছবি কেন, ডাকসু জবাব চাই’, ‘ডাকসু জবাব দে, জিন্নার ছবি কেন’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘রাজাকারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘টাকার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘যুদ্ধাপরাধীদের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’, ‘পাকিস্তানীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘এই বাংলায় হবে না, যুদ্ধাপরাধীদের আস্তানা’, ‘৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা’ এবং ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে তিন সংগঠনের অন্তত ২৫ জন নেতা-কর্মী অংশ নেন। এ সময় তারা ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার প্রতিবাদ জানিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বামপন্থী তিন ছাত্র সংগঠন জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে এ কর্মসূচি পালন করে।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬