জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM
ডাকসুর সংগ্রহশালায় সামিনা লুৎফা ও তানজীমউদ্দিন খান

ডাকসুর সংগ্রহশালায় সামিনা লুৎফা ও তানজীমউদ্দিন খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তারা এই সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

এদিন সংগ্রহশালায় রাখা পাকিস্তানের কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ভেঙে দিয়ে ছিঁড়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হালদার। তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা করেছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ১০। তার ভাঙচুরের পর শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা সেখানে পরিদর্শনে যান।

ছবি ভাঙার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।

তিনি বলেন, ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং উনার নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।

জিন্নাহ পাকিস্তানি বাহিনীকে ভাষা আন্দোলনকারীদের ওপর লেলিয়ে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now