ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ PM
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু

ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ-২০২৫-এর কার্যক্রমের সমাপনী উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন শুরু হয়।

সমাপনী এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদগুলোর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সম্মেলনে হল সংসদগুলোর কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা ও শিক্ষার্থীদের প্রত্যাশার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন অমর একুশে হল সংসদের প্রতিনিধি। তিনি দায়িত্ব গ্রহণের পর হলটিতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমুখী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, অমর একুশে হলে সিট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রণীত নীতিমালা শতভাগ স্বচ্ছতার সঙ্গে অনুসরণ করা হয়েছে। বিভিন্ন প্রতিকূলতা ও চাপের মধ্যেও এ নীতিমালা অক্ষুণ্ন রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

হলের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সাইকেল পাম্প স্টেশন স্থাপন, জিমে নতুন সরঞ্জাম সংযোজন, ২৮টি কক্ষে ফ্যান স্থাপন এবং জব্বার ভবনের ছাদে টারফ নির্মাণের কথা তুলে ধরেন প্রতিনিধি। পাশাপাশি স্পোর্টস ও কালচারাল কর্নার উদ্বোধন, শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও অন্তঃহল ক্রীড়া আয়োজনের কথাও জানান তিনি।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সংকট নিরসনে রবি ও বাংলালিংকের টাওয়ার স্থাপন, ‘ইউর শপ মার্ট’ চালু, ‘বাংলাদেশ কর্নার’ নির্মাণ এবং বিভিন্ন শিক্ষা ও মানবিক কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।

তবে সাফল্যের পাশাপাশি হলের অন্যতম বড় সমস্যা হিসেবে যাতায়াতের চরম দুর্ভোগ তুলে ধরেন অমর একুশে হলের প্রতিনিধি। ফুটপাতে মাদকসেবীদের ফেলে রাখা সিরিঞ্জে পা ফুটে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9