বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ PM
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত

বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা: হোয়াট শুড উই বিল্ড ফর ২০৩৫?’ শীর্ষক ভাইস চ্যান্সেলরস লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিইউবিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ আয়োজন করে বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়ারল্যান্ডের ডাবলিনে আইবিএম সফটওয়্যারের প্রিন্সিপাল প্ল্যাটফর্ম আর্কিটেক্ট মানসুরা হাবিবা।

মূল প্রবন্ধে মানসুরা হাবিবা ভবিষ্যতের কম্পিউটিং প্রযুক্তির পরিবর্তন, নতুন প্রযুক্তির সম্ভাবনা এবং ২০৩৫ সালের মধ্যে কম্পিউটিং ব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির বিকাশ, ভবিষ্যতের সুযোগ ও চ্যালেঞ্জ এবং নতুন প্রযুক্তি তৈরিতে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি খাতে তাঁর অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের কম্পিউটিংয়ের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, সে বিষয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। অধিবেশনে সভাপতিত্ব করেন বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন (অ্যাক্টিং) অধ্যাপক ড. মো. আহসান হাবিব। অনুষ্ঠানে আইবিএমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার র‍্যাফেলসিয়া খানও উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী তাঁর বক্তব্যে এ ধরনের আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন ও ব্যবহারিক জ্ঞান গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থী ও গবেষকদের প্রস্তুত হতে হবে। তিনি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে উদ্ভাবনী সমাধান তৈরির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিইউবিটির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় ২০৩৫ সালের কম্পিউটিং প্রযুক্তির সম্ভাব্য গতিপথ, নতুন সুযোগ এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।

৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডি খুলে একাধিক ছাত্রীর …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9