শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ভিসির মতবিনিময়

০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ভিসির মতবিনিময়

ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ভিসির মতবিনিময় © জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ৪টি ছাত্রী হলের ছাত্রী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রবিবার সন্ধ্যায় রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় কালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক কাজ হচ্ছে হলগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা।

এসময় শিক্ষার্থীরা হলের আসন সংখ্যা বৃদ্ধি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুম প্রথা বন্ধ করা, পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিতকরা, খাবারের মানোন্নয়ন, ফ্রি ওয়াইফাই সংযোগসহ হলের সামগ্রিক বিষয়ে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। উপাচার্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কথা শোনেন এবং সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬