বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকরা

২৫ আগস্ট ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির সব সদস্য। শনিবার (২৪ আগস্ট) রাতে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ড. এ টি এম কামরুল হাসান।

তিনি বলেন, আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি বন্যার্তদের সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করা হবে। সেটি দ্রুত সময়ের মধ্যেই প্রেরণ করা হবে। এছাড়াও চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে। 

আরো পড়ুন: ত্রাণ রাখার জায়গা নেই টিএসসিতে, নতুন ভেন্যু শারীরিক শিক্ষাকেন্দ্র

কলা অনুষদের সাবেক ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে এমন আকস্মিক ভয়াবহ বন্যা এর আগে কখনোই হয়নি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সারাদেশের মানুষ একত্রে কাজ করছে। শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য বন্যার্তদের তহবিল সংগ্রহের জন্য দিনরাত পরিশ্রম করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার জন্য সভায় সিদ্ধান্ত নিয়েছে। তিনি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

সভায় অধ্যাপক ড. এ টি এম কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ রায় বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. নাজমুল হায়দারসহ প্রায় দুই শতাধিক শিক্ষক।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬