ত্রাণ রাখার জায়গা নেই টিএসসিতে, নতুন ভেন্যু শারীরিক শিক্ষাকেন্দ্র

২৪ আগস্ট ২০২৪, ১০:৫৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
টিএসসিতে ত্রাণ সংগ্রহ

টিএসসিতে ত্রাণ সংগ্রহ © ফাইল ফটো

বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আসা ত্রাণ রাখার মতো আর জায়গা না হওয়ায় ত্রাণ সংগ্রহের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে ত্রাণসামগ্রী জমা দিতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। তবে নগদ অর্থসহায়তা টিএসসিতেই নেওয়া হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় দিনেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতেও ব্যাপক সাড়া পড়েছে। রাত আটটার দিকে দেখা যায়, ত্রাণসামগ্রী রাখার মতো টিএসসিতে আর জায়গা নেই। তখন ভেন্যু পরিবর্তন করা হয়।

আরও পড়ুন: ফের ৪ দিনের রিমান্ডে দীপু মনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরেফা খাতুন জানিয়েছেন, বিকেল পাঁচটা পর্যন্ত যত টাকা জমা হয়েছে, তা গণনা করে মোট ১ কোটি ২৪ লাখ ৪৮ হাজার টাকা পাওয়া গেছে। গণনার কাজ চলছে, অর্থ সংগ্রহও চলমান।

ত্রাণ সংগ্রহের পাশাপাশি টিএসসিতে দুপুরের পর থেকে প্যাকেজিংও শুরু হয়েছে। রাতে ট্রাকে করে ত্রাণ পাঠানো হবে দুর্গত এলাকায়।

এদিকে, শনিবার গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিন সকাল থেকে টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি, ট্রাক, সিএনজি, ভ্যান ও রিকশায় বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। বিকেলে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম খেতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। সন্ধ্যা নাগাদ তা বেড়ে যায় কয়েকগুণ। এসময় ট্রাক ভরে ভরে ত্রাণসামগ্রী আসতে থাকে।

দিনভর বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম বারান্দা ও অন্যান্য জায়গা ত্রাণসামগ্রীতে পূর্ণ হয়ে যায়। টিএসসির বারান্দাতে ত্রাণসামগ্রীর বিশাল স্তূপ লক্ষ্য করা যায়। বিপুল পরিমাণ জরুরি ওষুধ টিএসসির দ্বিতীয় তলায় রাখা হয়। ফলে টিএসসিতে নতুন করে ত্রাণ রাখার জায়গা নেই।

ত্রাণ সহায়তা করবেন যেভাবে
টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং
বিকাশ ও নগদ : 01886969859
রকেট : 018869698597
মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্ট
Mohammad Anisur Rahman
Account : 20503100200291004
Badda Branch, Dhaka
Islami Bank Bangladesh
Swift code: IBBLBDDH
Routing Number: 125260341

ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর গ্রামের বাড়িতে নাসিরুদ্দীন পা…
  • ১৩ মার্চ ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ‘টিউশন মিডিয়া’ আনল ছাত্রদল
  • ১৩ মার্চ ২০২৬
শুভেচ্ছা জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের কখনো রাস্তায় দাঁড় করাব…
  • ১৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরি, আবেদন শেষ ১৬ মার্চ
  • ১৩ মার্চ ২০২৬
ইরাকের আকাশে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৪ 
  • ১৩ মার্চ ২০২৬
আপনার কণ্ঠ ছাড়া সংসদ অসম্পূর্ণ মনে হচ্ছে
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081