ফের ৪ দিনের রিমান্ডে দীপু মনি 

২৪ আগস্ট ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
আদালত চত্বরে দীপু মনি

আদালত চত্বরে দীপু মনি © সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : দীপু মনিকে আরও ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

এদিন রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : আদালত চত্বরে দীপু মনিকে কিল-ঘুষি

এর আগে ১৯ আগস্ট বাড়িধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ
  • ১৩ জুলাই ২০২৬
৬৪ দলের বিশ্বকাপের রূপরেখা দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৩ জুলাই ২০২৬
নওগাঁয় ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে এইচএ…
  • ১৩ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরও জলাবদ্…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence