ক্যানসারে ঝরে গেল ঢাবি শিক্ষকের জীবন

১৫ আগস্ট ২০২৪, ১১:২০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহিদ উল আরেফিন চৌধুরী যুক্তরাষ্ট্রে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। 

আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বাংলাদেশ সময় সকালে এ শিক্ষক মৃত্যুবরণ করেন। 

বিভাগসূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ক্যানসারের চিকিৎসারত ছিলেন এ শিক্ষক। এদিকে মৃত্যুর ঘটনা জানাজানি হলে বিভাগে শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত হয়ে পরে।

জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। আজ খবর পেয়েছেন তিনি মৃত্যবরণ করেছেন। 

ট্যাগ: ঢাবি
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬