নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ AM
আটক হওয়া যুবক

আটক হওয়া যুবক © সংগৃহীত

ঝালকাঠি স্টেডিয়াম মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেনের (৬৫) ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার পর শহরের স্টেশন রোডে তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান শাহজাহান ব্রাদার্সে ঢুকে একদল যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

হামলায় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।

হামলার সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে এক যুবককে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে ঝালকাঠি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক যুবক মো. সোহান হোসেনকে থানায় নিয়ে যায়। তিনি শহরের ফকিরবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে স্টেডিয়াম মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় কয়েকজন নারী খেলোয়াড়কে শহরের কিছু যুবক উত্ত্যক্ত করছিল। ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে মাঠে উপস্থিত আনোয়ার হোসেন এতে বাধা দেন। এ নিয়ে তার সঙ্গে ওই যুবকদের বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে ওই যুবকেরা দলবদ্ধ হয়ে স্টেশন রোডের শাহজাহান ব্রাদার্সে গিয়ে আনোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধস্তাধস্তি ও চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে আটক সোহান হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল পুলিশের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা। হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের কারণে ঘটনাটি ধামাচাপা না দেওয়ার ব্যবস্থা করতে হবে।

যদিও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা মেহেদী জানান, হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক সোহানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9