টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ AM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাব্বি (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর ঘোড়াশাল-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে স্থানীয় রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল রাব্বি। নতুন বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: গাজীপুর
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬