‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ AM
ভাড়াঘরের দরজা, জানালা কেটে নিয়েছে

ভাড়াঘরের দরজা, জানালা কেটে নিয়েছে © সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর বাংলাবাজার এলাকায় সাতটি ভাড়াঘরের দরজা, জানালা ও টিন গ্যাস কাটার দিয়ে কেটে নিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। ১৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হওয়াতে এই লুটতরাজ চালানো হয় হয় বলে জানিয়েছেন ভাড়াঘরগুলো মালিক মোহাম্মদ বাবুল খান।
‎
‎ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা লোহার এ্যাংগেল ও ভাড়াঘরের টিন জব্দ করছেন। যে এলপি গ্যাস ও অক্সিজেন দিয়ে কাটা হয়েছিলো তাও জব্দ করে পুলিশ। এ ঘটনায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
‎
‎ভাড়াঘরের মালিক ভুক্তভোগী বাবুল খানের দাবি, অস্ত্রধারী সন্ত্রাসীরা ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ১৩ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। ভাড়াঘরগুলো তাদের দখলে নিয়ে যাবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভাড়াঘরগুলোতে ভাংচুর ও লুটপাট করে। ভেঙে দেওয়া হয় সিসি টিভি ক্যামরাও।

‎অস্ত্রধারীদের বিষয়ে দুইদিন পূর্বে সীতাকুণ্ড মডেল থানায় লিখিতভাবে অভিযোগ করেও পুলিশের কোন সহযোগীতা পাওয়া যায়নি। পরিবার ও ছেলে সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। 
‎
‎তিনি আরও বলেন, সন্ত্রাসীরা হুমকি দেয়, ‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
‎
‎ঘটনার পর এদিকে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে কয়েকটি টিন, এলপি গ্যাসের বোতল ও লোহার অ্যাংগেলসহ বিভিন্ন মালামাল জব্দ করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
‎
‎ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফ্রাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ টিম। এসময় লোহা কাটার অক্সিজেন, এলপি গ্য্যাসসহ কাটিং যন্ত্র ও ঘরের কিছু টিন -এ্যাংগেল জব্দ করা হয়েছে। যারা ভাড়াঘরগুলো ভাংছে পুলিশ দেখে তারা পালিয়ে যায়।  ভাড়াঘরগুলো জনৈক বাবুল খান নামে এক ব্যক্তির বলে জানান তিনি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬