রাবির তিন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকের পদত্যাগ

১৪ আগস্ট ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও পাঁচজন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বুধবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান।

পদত্যাগকারী প্রাধ্যক্ষরা হলেন শহিদ হবিবুর রহমান হলের শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাইখুল ইসলাম (মামুন জিয়াদ) ও মাদার বখ্শ হলের মো. রুকনুজ্জামান।

এ ছাড়া পদত্যাগ করা আবাসিক শিক্ষকরা হলেন শহিদ হবিবুর রহমান হলের অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক আশিক শাহরিয়ার, সহযোগী অধ্যাপক ছালেকুজ্জামান খান, সহকারী অধ্যাপক আরমান হোসেন এবং মাদার বখ্শ হলের সালেহ মোহাম্মদ তোহা।

জানতে চাইলে শরিফুল ইসলাম বলেন, আমি ও আমার হলের আবাসিক শিক্ষকরা রোব-সোমবারের মধ্যেই পদত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু গত শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়করা আমাদের অনুরোধ করেছিলেন, আমরা যেন এখনই পদত্যাগ না করি। কারণ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা এখনই পদত্যাগ করলে হলে নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন পদে থাকতে সম্মত হয়েছিলাম।

তিনি আরও বলেন, কিন্তু পদত্যাগ না করার এই খবর প্রকাশ হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে নানারকম বাজে কথা লিখছে। তাদের লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে, তারা যেহেতু এখন ক্ষুব্ধ, সেহেতু যেকোনো সময় আমাদের হেনস্তাও করতে পারে। তাই সম্মানটা অন্তত বজায় রেখে আমি ও আমার হলের হাউজ টিউটররা গতকাল পদত্যাগ পত্র জমা দিয়েছি।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান বলেন, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের প্রাধ্যক্ষ ও পাঁচজন আবাসিক শিক্ষক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

ট্যাগ: রাবি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9