৪ দফা দাবিতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘রোডমার্চ’ কর্মসূচি 

১৩ আগস্ট ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© সংগৃহীত

অর্জিত স্বাধীনতা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী "রেজিস্ট্যান্স উইক"। এই আন্দোলনে ৪টি দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রামের ষোলশহর স্টেশন থেকে শুরু হয় এই কর্মসূচি। যা নগরীর মুরাদপুর হয়ে বহদ্দারহাট এলাকায় গিয়ে শেষ হয়। 

এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে যে-সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে 'রোডমার্চ' কর্মসূচি পালন করা হয়।

রোডমার্চে উত্থাপিত দাবি সমূহ হলো: ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট  হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে,  সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২.  সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও  এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা,  ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। 

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। 

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

এ সময় আন্দোলনের চবির অন্যতম সমন্বয়ক ও রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আওয়াল বলেন, ছাত্রসমাজের নেতৃত্বে রেজিস্ট্যান্ট ইউকের প্রথম দিন সফলভাবে শেষ করেছি। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়া প্রতিবিপ্লবের সম্ভাবনাকে রুখে দিতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা এদেশকে আর পরাধীন হতে দিব না।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9