শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

১২ আগস্ট ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

© সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গুম-খুনের সাথে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পাশাপাশি গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক আখতার হোসেন উপস্থিত ছিলেন।

সমাবেশের শুরুতে বিভিন্ন হল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলগুলো থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সবাই টিএসসিতে একত্রিত হলে শুরু হয় সমাবেশ।

এ সময় শিক্ষার্থীরা, ‘বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ‘দখলদারের রাজনীতি/শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাসে হবে না’, ‘গেস্টরুম-গণরুম, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে ১০ আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই। আন্তর্জাতিকভাবে যেন তাকে শান্তির আওতায় আনা হয়, সেই দাবি জানাই। এসময় তারা ঢাবি ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে স্লোগান দেন।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬