কোটা আন্দোলনে স্বেচ্ছায় নেওয়া অব্যাহতি প্রত্যাহার করলেন জাবির সেই শিক্ষক

১২ আগস্ট ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
অধ্যাপক জাহিদুল করিম

অধ্যাপক জাহিদুল করিম © সংগৃহীত

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও শিক্ষার্থীদের প্রতি সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাবের প্রতিবাদে স্বেচ্ছায় চাকরি ছেড়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বেচ্ছায় চাকরি ছাড়ার অব্যাহতি পত্র প্রত্যাহার করেছেন তিনি। গত বৃহস্পতিবার (৮ আগাস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান বরাবর পাঠানো এক ই-মেইল বার্তায় তিনি প্রত্যাহারের বিষয়টি জানান।

অব্যাহতি পত্রে তিনি বলেন, আমি বিগত প্রায় ১৪ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষকতা করছি । দেশের সাম্প্রতিক সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে অনেক ব্যাথিত করেছিল। আমি সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে। সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারতো, তাহলে এত প্রাণ হানির ঘটনা ঘটতো না।উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে, চলতি বছরের গত ২৫ জুলাইয়ে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে স্বেচ্ছায় অব্যহতি ঘোষণা করেছিলাম। 

জাহিদুল করিম পত্রে আরও বলেছেন, আমি জানতে পেরেছি আমার প্রেরিত স্বেচ্ছায় অব্যহতি পত্রটি বিশ্ববিদ্যালয় প্রশাসন পেয়েছিল কিন্তু আমাকে চাকুরি হতে অব্যহতি দেয়নি। এছাড়া বর্তমানে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং আমাদের প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই বিধায় আমার স্বেচ্ছায় প্রেরিত অব্যহতি পত্রটি প্রত্যাহার করছি। 

প্রসঙ্গত, জাহিদুল করিম বর্তমানে শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তিনি।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬