ঢাবিতে ছাত্রীদের পেটানো সেই ছাত্রলীগ কর্মীর শাস্তি চান এলাকাবাসী

১০ আগস্ট ২০২৪, ১১:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রীদের পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের সর্বোচ্চ শাস্তি চেয়ে নিজ এলাকায় রাস্তায় নেমেছেন পটুয়াখালীর কুয়াকাটার জনসাধারণ। আজ শনিবার বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, ছাত্রদলসহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে তার শাস্তি চেয়ে মানববন্ধনে অংশ নেন কয়েক শত মানুষ।

জানা গেছে, ওই ছাত্রলীগ নেতা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বর এলাকায় চলা সংঘর্ষের পরেই এমন ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও তার এই কাজের নিন্দা জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটার মানুষ হিসাবে তারা লজ্জিত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মারধর করা এবং স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর হয়ে কুয়াকাটা থেকে ঢাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের মারধরের কারণে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বনি আমিন সিফাত, কুয়াকাটা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হানিফ গাজী সহ কয়েক শত ছাত্ররা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9