পদত্যাগ করেছেন চবির প্রক্টরিয়াল বডিসহ ৩ হল প্রভোস্ট

১০ আগস্ট ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির সকল সদস্যসহ তিনটি আবাসিক হলের হল প্রভোস্ট। শনিবার (১০ আগস্ট) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।

পদত্যাগের বিষয়ে রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলমের নেতৃত্বে ১০ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এছাড়া আবাসিক হল আলাওল হলের প্রভোস্ট সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের প্রভোস্ট আলী আরশাদ চৌধুরী  এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শেখ সাদি পদত্যাগ করেছেন। তবে অফিস বন্ধ থাকায় আমি কারো পদত্যাগ পত্র হাতে পাইনি। 

এদিকে গতকাল শুক্রবার (৯ আগস্ট) থেকে টানা দুইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর-প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এ দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে চবির প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং আলাওল, এ এফ রহমান এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন।

এর আগে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া আরও ৭ হলের প্রাধ্যক্ষও পদত্যাগ করেছেন। আজ  শনিবার (১০ আগষ্ট) উপাচার্য পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি (শিক্ষা) অধ্যাপক সীতেশচন্দ্র বাছার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর হল প্রভোস্টরা উপাচার্য এর কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা ঢাবির ৭ হলের প্রভোষ্ট হলো রোকেয়া হল, শামসুন নাহার, বিজয় ৭১, বঙ্গবন্ধু হল, মুক্তবযোদ্ধা জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হল। এছাড়াও জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন। ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সকল সদস্যও পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) তারা সবাই পদত্যাগ করেন। 

পদত্যাগপত্রে স্বাক্ষর করা শিক্ষকরা হলেন ঢাবির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান; সহকারী প্রক্টর—বিজ্ঞান অনুষদের শিক্ষক লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের শিক্ষক নাজির হোসেন খান ও সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষক মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের শিক্ষক আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষক এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক সউদ আহমেদ।

এছাড়াও কলা অনুষদের শিক্ষক সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের শিক্ষক হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের শিক্ষক মোস্তাফিজুর রহমান ও কলা অনুষদের শিক্ষক মোহাম্মদ ইমাউল হক সরকারও রয়েছেন পদত্যাগীদের দলে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬