এবার পদত্যাগ করলেন রাবির দুই উপ-উপাচার্য 

০৯ আগস্ট ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম (প্রশাসন) ও অধ্যাপক হুমায়ুন কবীর (শিক্ষা) পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে তারা পদত্যাগ করেছেন বলে প্রশাসনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। 

তারা বলছেন, ব্যক্তিগত কারণে উপ-উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন প্রশাসনের এই কর্তারা। এখন থেকে তারা নিজ বিভাগে অধ্যাপনা করবেন।

এর আগে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, হিসাব পরিচালক ড. শামসুল আরেফিনসহ ২৯ জন প্রশাসক ও পরিচালক পদত্যাগ করেছেন। তাদের অধিকাংশ পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

ট্যাগ: রাবি
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬