প্রক্টরসহ ঢাবির সম্পূর্ণ প্রক্টরিয়াল বডির পদত্যাগ

০৮ আগস্ট ২০২৪, ০৭:৪৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) তারা সবাই পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী প্রক্টর  অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্ব পালন করা ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদূর রহমানসহ প্রক্টোরিয়াল বডির আরও ১৩ জন সহকারী প্রক্টর উপাচার্য বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে স্বাক্ষর করা শিক্ষকরা হলেন ঢাবির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান; সহকারী প্রক্টর—বিজ্ঞান অনুষদের শিক্ষক লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের শিক্ষক নাজির হোসেন খান ও সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষক মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের শিক্ষক আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষক এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক সউদ আহমেদ।

আরও পড়ুন: জন্ম-বেড়ে ওঠা, শিক্ষকতা, নোবেল জয়— ড. ইউনূসের বর্ণিল জীবন

এছাড়াও কলা অনুষদের শিক্ষক সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের শিক্ষক হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের শিক্ষক মোস্তাফিজুর রহমান ও কলা অনুষদের শিক্ষক মোহাম্মদ ইমাউল হক সরকারও রয়েছেন পদত্যাগীদের দলে।

অন্যদিকে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের পদত্যাগের কোনো কথা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী আরাফাত হোসেন। তিনি জানান, দ্যা ডেইলি ক্যাম্পাসে উনার পদত্যাগের সম্ভাবনা নিয়ে রিপোর্ট প্রকাশের পর অনেকেই আমাকে কল দিয়েছেন জানার জন্য। তবে উনার পদত্যাগ সম্পর্কে কোনো তথ্য এখনও আমি জানি না।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9