পদত্যাগ করলেন রাবির ছাত্র উপদেষ্টা ও প্রক্টর

০৮ আগস্ট ২০২৪, ০৫:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
ছাত্র উপদেষ্টা ও প্রক্টর

ছাত্র উপদেষ্টা ও প্রক্টর © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ গত মঙ্গলবার (৬ জুলাই) পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগপত্র জমা দিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সবাই। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেছেন সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা ও প্রক্টর। আজকের মধ্যেই বর্তমান প্রশাসনের সবাই পদত্যাগ করার ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সবাইকে রাজাকার ও আলবদর আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাবি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের পদত্যাগে বাধ্য করবেন। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না।

উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬