প্রক্টর ও প্রাধ্যক্ষের পদ ছাড়লেন জাবি অধ্যাপক আলমগীর কবির

০৬ আগস্ট ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
অধ্যাপক আলমগীর কবির

অধ্যাপক আলমগীর কবির © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষের পদ ছেড়েছেন অধ্যাপক আলমগীর কবির। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আলমগীর কবির।

তিনি বলেন, ‘গতকাল সোমবার বিকেল পাঁচটার পর আমি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি। মানুষের কত কারণই তো থাকে; অসুস্থতা থাকে, ব্যক্তিগত কারণ থাকে। ঠিক তেমনই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

কোটা সংস্কার আন্দোলনে দায়িত্বপালনে ব্যর্থ হয়েছেন কি না, এমন প্রশ্নে আলমগীর কবির বলেন, ‘না, আমি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক দিন হলো। অনেক কিছুই বুঝে উঠতে সময় লেগেছে। আমরা তো কাউকে বলিনি কারো ওপর হামলা করত।’

তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক আহত হন। এ ঘটনার সময় প্রক্টর আলমগীর কবিরের সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বলেন, গতকাল প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই প্রক্টর বুঝে গেছেন, তার আর এই পদে থাকা সম্ভব হবে না। তাই তিনি তড়িঘড়ি করে পদত্যাগ করে বাঁচতে চেয়েছেন। প্রক্টর যে অন্যায় করেছেন, তাতে শুধু পদত্যাগ করলে হবে না, তাকে চাকরিচ্যুত করতে হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ায় কারাগারে ১৪ বছরের স্কুলছাত…
  • ০৪ আগস্ট ২০২৬
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬