আজ থেকে বিশ্ববিদ্যালয় ও হল খোলা থাকবে- ঢাবি সিন্ডিকেট

০৬ আগস্ট ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সকল হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) প্রশাসন। আজ সকাল ১১ টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য। 

সকালে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সিন্ডিকেট শুরু করেন সভাপতি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

সিন্ডিকেট সদস্যরা জানান, আজকের জরুরি সিন্ডিকেটে ৩ টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সকল হলসমুহ খুলে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে হলে বৈধ শিক্ষার্থীদেরকে থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি শুরু করা। তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬