নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবির আরেক শিক্ষক

০৫ আগস্ট ২০২৪, ০২:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
অধ্যাপক জামালউদ্দিন

অধ্যাপক জামালউদ্দিন © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসে হত্যাকাণ্ড এবং এর ধারাবাহিকতায় এবার নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জামালউদ্দিন। রোববার (৪ আগস্ট) শতাধিক ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে ছবি সরিয়ে ফেলেছেন বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে দমাতে যেসব উক্তি এবং কার্যক্রম হাতে নিয়েছিলেন, তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। সুতরাং উনি আর আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নন। উনি হচ্ছেন আওয়ামী লীগের সভাপতি; বিশেষ করে আওয়ামী গুন্ডাদের সভাপতি। উনি উনার পিতাকে পর্যন্ত অবমাননা করেছেন। সংগত কারণে আমার সভাপতির কক্ষে উনার ছবিটি বঙ্গবন্ধুর পাশে মানায় না। তাই উনার ছবি নামিয়ে রেখে আমি ছাত্রছাত্রীদের লংমার্চে অংশগ্রহণ করলাম।’

অধ্যাপক জামালউদ্দিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁদের (শিক্ষার্থী) নিরাপত্তা দিতে পারছেন না বা দিতে চান না। এমন পরিস্থিতিতে শিক্ষক হিসেবে আমি আমার সন্তানতুল্য ছাত্রছাত্রীদের পাশে থাকব। তাঁদের নিরাপত্তার জন্য চেষ্টা করব, তাঁদের সুশৃঙ্খল করার চেষ্টা করব। এই লক্ষ্য নিয়ে তাঁদের সঙ্গে ঢাকা মার্চে অংশগ্রহণ করলাম। এরই অংশ হিসেবে তাঁর (প্রধানমন্ত্রী) ছবি নামিয়ে ফেলে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাব, আপনারা যে যেখান থেকে পারেন, তাঁদের সহযোগিতা করুন।’

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তাঁর ছবি সরিয়ে ফেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। 

 
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬